আমি রাখাল নাঁচিরে,
হরষে হরা মাতিরে।
ঘাড়েরী গামছা কোমরে বান্ধিরে,
তোর পিরিতে মন রাঙিয়ারে।
বিকালী হাওয়া সবুজও ছায়া,
মেলেছে রূপ দুলালী মায়া।
নবীনও মনে পড়েছে সাড়া,
কেমনে ধরে রাখিরে।
উদাসী পাওয়া অবুঝও ভাষা,
জেগেছে খুব মনেরি আশা।
দুরেরী বনে লেগেছে নাড়া,
প্রেমের মালা গাঁথীরে।
নবমী চাঁদিনা গগণেই আঁকা,
নামিলে রাত নাইরে ভাবনা।
দেহি ফারুক সুরেতে গান,
মোহনে বাঁজা বাঁশিরে।