তবু বোকা – গীতিকবিতা – গীতিকবি দেহী ফারুক

দম যাই দম যাইরে কখন,
নাইরে জানা নাই।।
তবু বোকা ভুবণ চাওয়াই
মাতলরে কানায়।।

ছয় মহাজন মিথ্যাবাদী,
এক মহাজন নিলো বাঁধি।।
খবর নেওয়া হলো নারে
কি প্রেম সেই উৎরায়
মম নিত্য বিধাতাই।।

কালের গতি কালেই হবি
দম ছাড়িলেও না হারাবি।।
নিরাকারে মিশলে বিচার,
ও তার হবে বাস্তবময়
জীবন প্রভুর বার্তা বয়।।

এক হরি মন সত্য প্রেমী
দখল পেলে ঘর রিদয়ী।।
তার পুবেতে নাইরে মুক্তি,
ও দেহীফারুক কয়
তোর বেলা ডুবে যাই।।

Leave a Reply